
২ঃ১
الم
এর অর্থ আল্লাহই ভাল জানেন।
২ঃ২
ذَٰلِكَ الْكِتَابُ لَا رَيْبَ ۛ فِيهِ ۛ هُدًى لِّلْمُتَّقِينَ
এটি ঐ একটি নির্দিষ্ট গ্রন্থ — এতে কোনো সন্দেহ নেই; এটি সতর্কচিত্ত মানুষদের পথপ্রদর্শক।” (তাফসীর দেখুন)
২ঃ৩
الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ
“যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে, আল্লাহর সঙ্গে আন্তরিক সু-সম্পর্ক প্রতিষ্ঠা করে এবং আমি তাদের যে জীবিকা দিয়েছি, তা থেকে ব্যয় করে।” (তাফসীর দেখুন)
২ঃ৪
وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنزِلَ إِلَيْكَ وَمَا أُنزِلَ مِن قَبْلِكَ وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ
“এবং যারা বিশ্বাস স্থাপন করে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং তোমার পূর্বে যা অবতীর্ণ হয়েছে — আর পরকাল সম্পর্কে যারা নিশ্চিত বিশ্বাস রাখে।”
২ঃ৫
أُولَٰئِكَ عَلَىٰ هُدًى مِّن رَّبِّهِمْ ۖ وَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ
“তারাই তাদের পালন কর্তার পক্ষ থেকে সঠিক পথ প্রাপ্ত, এবং তারাই সফলকাম।”
২ঃ৬
إِنَّ الَّذِينَ كَفَرُوا سَوَاءٌ عَلَيْهِمْ أَأَنذَرْتَهُمْ أَمْ لَمْ تُنذِرْهُمْ لَا يُؤْمِنُونَ
“নিশ্চয়ই যারা অবিশ্বাসী, তাদের জন্য সমান—তুমি তাদের সতর্ক করো বা না করো, তারা বিশ্বাস স্থাপন করবে না।”
২ঃ৭
خَتَمَ اللَّهُ عَلَىٰ قُلُوبِهِمْ وَعَلَىٰ سَمْعِهِمْ ۖ وَعَلَىٰ أَبْصَارِهِمْ غِشَاوَةٌ ۖ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ
“আল্লাহ তাদের হৃদয়গুলোকে সিলবদ্ধ করেছেন এবং তাদের চোখ ও কানের ওপর পর্দা এটে দিয়েছেন। তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি।” (তাফসীর দেখুন)
২ঃ৮
وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ
“এমন মানুষও আছে যারা বলে, ‘আমরা আল্লাহর এবং পরকালের দিনে বিশ্বাস স্থাপন করেছি’, অথচ তারা সত্যিকার অর্থে বিশ্বাসী নয়।”
২ঃ৯
يُخَادِعُونَ اللَّهَ وَالَّذِينَ آمَنُوا وَمَا يَخْدَعُونَ إِلَّا أَنفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ
“তারা আল্লাহকে ও বিশ্বাসীদেরকে ধোঁকা দিতে চায়, কিন্তু তারা কেবল নিজেদেরকেই ধোঁকা দেয়, অথচ তারা তা অনুভব করে না।”
২ঃ১০
فِي قُلُوبِهِم مَّرَضٌ فَزَادَهُمُ اللَّهُ مَرَضًا ۖ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ بِمَا كَانُوا يَكْذِبُونَ
“তাদের হৃদয় অসুস্থ; সত্য গ্রহণে তারা অক্ষম। আল্লাহ তাদের সেই অসুস্থতা আরও গভীর করেছেন, এবং মিথ্যা বলার কারণে তারা কঠিন শাস্তি পাবে।” (তাফসীর দেখুন)
২ঃ১১
وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ
“যখন তাদেরকে বলা হয়—‘তোমরা পৃথিবীতে অন্যায় ও বিভ্রান্তির আগুন ছড়িও না,’ তখন তারা দৃঢ়ভাবে বলে—‘আমরাই তো শুদ্ধতার ধারক।’”
২ঃ১২
أَلَا إِنَّهُمْ هُمُ الْمُفْسِدُونَ وَلَٰكِن لَّا يَشْعُرُونَ
“মনোযোগ দাও—(যাদের মুখে শান্তির বুলি,) তারাই প্রকৃত বিশৃঙ্খলাকারী। কিন্তু আত্মপ্রবঞ্চনায় তারা বুঝতে পারে না (তাদের নিজেদের অপকর্ম।)” (তাফসীর দেখুন)
২ঃ১৩
وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ ۗ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَٰكِن لَّا يَعْلَمُونَ
“যখন তাদেরকে বলা হয়— মানুষেরা যেমন সত্য গ্রহণ করেছে, তেমনি তোমরাও গ্রহণ করো, তারা বিদ্রূপ করে বলে—‘আমরা কি অজ্ঞদের মতো বিশ্বাস করব?’ অথচ প্রকৃত অজ্ঞ তারাই, তারা নিজেদের অজ্ঞতার ধারনাই রাখেনা।”
২ঃ১৪
وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَىٰ شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ
“যখন তারা মুমিনদের সঙ্গে সাক্ষাৎ করে, বলে—‘আমরা বিশ্বাস করেছি।’ কিন্তু যখন নিজেরা সত্য থেকে বাধা প্রদানকারী ব্যাক্তিদের সাথে মিলিত হয়, তখন বলে—‘আমরা তোমাদের সঙ্গেই আছি; আমরা কেবল ভান করছি।’” (তাফসীর দেখুন)
২ঃ১৫
اللَّهُ يَسْتَهْزِئُ بِهِمْ وَيَمُدُّهُمْ فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ
“আল্লাহ তাদের সঙ্গে উপহাস করেন এবং তাদের সীমালঙ্ঘনে অবকাশ দেন, যাতে তারা বিভ্রান্তির মধ্যে পথ হারিয়ে ফেলে।” (তাফসীর দেখুন)
২ঃ১৬
أُولَٰئِكَ الَّذِينَ اشْتَرَوُا الضَّلَالَةَ بِالْهُدَىٰ فَمَا رَبِحَت تِّجَارَتُهُمْ وَمَا كَانُوا مُهْتَدِينَ
“এরা হলো সেইসব লোক, যারা গোমরাহী কিনেছে সত্যের বিনিময়ে, ফলে তাদের ব্যবসা লাভজনক হয়নি। এবং তারা সঠিক পথের অধিকারী হয়নি।”
২ঃ১৭
مَثَلُهُمْ كَمَثَلِ الَّذِي اسْتَوْقَدَ نَارًا فَلَمَّا أَضَاءَتْ مَا حَوْلَهُ ذَهَبَ اللَّهُ بِنُورِهِمْ وَتَرَكَهُمْ فِي ظُلُمَاتٍ لَّا يُبْصِرُونَ
“তাদের উদাহরণ এমন, যেমন কেউ আগুন জ্বালায়; যখন এটি চারপাশ আলোকিত করে, আল্লাহ তাদের আলো কেড়ে নেন, এবং তারা অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়, যার ফলে তারা আর দেখতে পায় না।” (তাফসীর দেখুন)
২ঃ১৮
صُمٌّ بُكْمٌ عُمْيٌ فَهُمْ لَا يَرْجِعُونَ
“তারা বধির, বোবা ও অন্ধ—তাই তারা সত্যের পথে ফিরে আসতে পারে না।”
২ঃ১৯
أَوْ كَصَيِّبٍ مِّنَ السَّمَاءِ فِيهِ ظُلُمَاتٌ وَرَعْدٌ وَبَرْقٌ يَجْعَلُونَ أَصَابِعَهُمْ فِي آذَانِهِم مِّنَ الصَّوَاعِقِ حَذَرَ الْمَوْتِ ۚ وَاللَّهُ مُحِيطٌ بِالْكَافِرِينَ
“তাদের উপমা সেই মানুষের মতো, যারা আকাশ থেকে নেমে আসা ঝড়বৃষ্টির মধ্যে পড়ে — চারদিকে অন্ধকার, বজ্র ও বিদ্যুৎ, তারা মৃত্যুর ভয়ে কানে আঙুল দেয়; অথচ আল্লাহ তাদের সম্পূর্ণরূপে পরিবেষ্টন করে রেখেছেন।”
২ঃ২০
يَكَادُ الْبَرْقُ يَخْطَفُ أَبْصَارَهُمْ ۖ كُلَّمَا أَضَاءَ لَهُم مَّشَوْا فِيهِ وَإِذَا أَظْلَمَ عَلَيْهِمْ قَامُوا ۚ وَلَوْ شَاءَ اللَّهُ لَذَهَبَ بِسَمْعِهِمْ وَأَبْصَارِهِمْ ۚ إِنَّ اللَّهَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ
“প্রায়ই বিদ্যুতের ঝলক তাদের দৃষ্টি কেড়ে নেয়; যখনই আলো দেয়, তারা তাতে কিছুটা পথ চলে, আর যখন অন্ধকার হয়, তারা থেমে যায়। যদি আল্লাহ ইচ্ছা করতেন, তবে তাদের শ্রবণ ও দর্শন ছিনিয়ে নিতে পারতেন। নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান।”
২ঃ২১
يَا أَيُّهَا النَّاسُ اعْبُدُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ وَالَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
“হে মানুষ, তোমাদের সেই রবের বিধান মেনে চল, যিনি তোমাদের এবং তোমাদের আগের প্রজন্মকে সৃষ্টি করেছেন — যাতে তোমরা সচেতন ও সৎপথে চলতে পারো।”
২ঃ২২
الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ فِرَاشًا وَالسَّمَاءَ بِنَاءً وَأَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لَّكُمْ ۖ فَلَا تَجْعَلُوا لِلَّهِ أَندَادًا وَأَنتُمْ تَعْلَمُونَ
“যিনি পৃথিবীকে তোমাদের জন্য আরামদায়ক স্থলভূমি বানিয়েছেন, আকাশকে দৃঢ় ছাদ করেছেন, আর তা থেকে বৃষ্টি বর্ষণ করে তোমাদের খাদ্য হিসেবে ফল উৎপন্ন করেছেন — সুতরাং জেনে-বুঝে আল্লাহর সাথে আর কাউকে তুলনা করো না।”
২ঃ২৩
وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ
“যদি তোমরা সন্দেহ করো এই বাণী সম্পর্কে, যা আমরা আমাদের বান্দার উপর অবতীর্ণ করেছি, তবে এর মতো একটি সূরা তৈরি করে আনো — আর আল্লাহ ছাড়া যাদেরকে পারো, তাদের সাহায্য ডাকো, যদি তোমরা সত্য বলো।”
২ঃ২৪
فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ ۖ أُعِدَّتْ لِلْكَافِرِينَ
“যদি তোমরা তা করতে না পারো — আর নিশ্চয়ই পারবেও না — তবে সেই আগুন থেকে বাঁচো, যার জ্বালানি হবে মানুষ আর পাথর; যা প্রস্তুত করা হয়েছে তাদের জন্য, যারা সত্য অস্বীকার করে।”
২ঃ২৫
وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ ۖ كُلَّمَا رُزِقُوا مِنْهَا مِن ثَمَرَةٍ رِّزْقًا ۙ قَالُوا هَٰذَا الَّذِي رُزِقْنَا مِن قَبْلُ ۖ وَأُتُوا بِهِ مُتَشَابِهًا ۖ وَلَهُمْ فِيهَا أَزْوَاجٌ مُّطَهَّرَةٌ ۖ وَهُمْ فِيهَا خَالِدُونَ
“যারা বিশ্বাসি ও সৎকর্মী, তাদের জন্য সুখবর দাও — তাদের জন্য এমন বাগান আছে, যার তলা দিয়ে নদী বয়ে চলে। তারা ফলমূল পেলে বলে, ‘এটাই আমরা পূর্বে পেয়েছিলাম।’ তারা সেখানে যা ইচ্ছা চায়, তা পাবে; সবকিছু আল্লাহর কাছে মহান।”
২ঃ২৬
إِنَّ اللَّهَ لَا يَسْتَحْيِي أَن يَضْرِبَ مَثَلًا مَّا بَعُوضَةً فَمَا فَوْقَهَا ۚ فَأَمَّا الَّذِينَ آمَنُوا فَيَعْلَمُونَ أَنَّهُ الْحَقُّ مِن رَّبِّهِمْ ۖ وَأَمَّا الَّذِينَ كَفَرُوا فَيَقُولُونَ مَاذَا أَرَادَ اللَّهُ بِهَٰذَا مَثَلًا ۘ يُضِلُّ بِهِ كَثِيرًا وَيَهْدِي بِهِ كَثِيرًا ۚ وَمَا يُضِلُّ بِهِ إِلَّا الْفَاسِقِينَ
“আল্লাহ লজ্জা পান না কোনো উদাহরণ দেওয়ায়, এমনকি মশার মতো ছোট কিছুতেও। যারা বিশ্বাসী তারা জানে এটি সত্য। যারা কাফের তারা প্রশ্ন করে, ‘আল্লাহ এই উদাহারণ দিয়ে কী বোঝাতে চাইল?’—এটি অনেককে বিভ্রান্ত করে, অনেককে সঠিক পথে নিয়ে যায়; কেবল পাপীরাই বিভ্রান্ত হয়।”
২ঃ২৭
الَّذِينَ يَنقُضُونَ عَهْدَ اللَّهِ مِن بَعْدِ مِيثَاقِهِ وَيَقْطَعُونَ مَا أَمَرَ اللَّهُ بِهِ أَن يُوصَلَ وَيُفْسِدُونَ فِي الْأَرْضِ ۚ أُولَٰئِكَ هُمُ الْخَاسِرُونَ
যারা আল্লাহর দেওয়া অঙ্গীকার ভঙ্গ করে, যে সম্পর্ক ও সুসম্পর্ক আল্লাহ স্থাপন করতে বলেছেন, তা ছিন্ন করে, এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে— তারাই ক্ষতিগ্রস্তদের দল।
২ঃ২৮
كَيْفَ تَكْفُرُونَ بِاللَّهِ وَكُنتُمْ أَمْوَاتًا فَأَحْيَاكُمْ ۖ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ثُمَّ إِلَيْهِ تُرْجَعُونَ
তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো, যখন তোমরা ছিলে মৃত— তিনি তোমাদের জীবন দিলেন, তারপর তিনি তোমাদের মৃত্যু দেবেন, পুনরায় জীবিত করবেন, অবশেষে তাঁর দিকেই তোমাদের ফিরতে হবে।
২ঃ২৯
هُوَ الَّذِي خَلَقَ لَكُم مَّا فِي الْأَرْضِ جَمِيعًا ثُمَّ اسْتَوَىٰ إِلَى السَّمَاءِ فَسَوَّاهُنَّ سَبْعَ سَمَاوَاتٍ ۚ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ
তোমাদের জন্য পৃথিবীর সকল কিছু তিনিই সৃষ্টি করেছেন; তারপর আসমানের দিকে মনোযোগ দিলেন এবং সাত আসমান সুগঠিত করলেন। তিনি সবকিছু ভালোভাবেই জানেন।
২ঃ৩০
وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً ۖ قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ ۖ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ
যখন তোমার পালনকর্তা কর্মনির্বাহী অদৃশ্য শক্তিদের বললেন— আমি পৃথিবীর জন্য এক দায়িত্বশীল উত্তরসূরী নির্ধারণ করছি। তারা বলল: আপনি কি সেখানে এমন কাউকে প্রতিষ্ঠা করবেন, যে সেখানে অশান্তি সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে, অথচ আমরা তো আপনার প্রশংসায় আপনাকে স্মরণ করি এবং আপনার পবিত্রতা ঘোষণা করি? তিনি বললেন: আমি সে সব জানি, যা তোমরা জানো না।
২ঃ৩১
وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ فَقَالَ أَنبِئُونِي بِأَسْمَاءِ هَٰؤُلَاءِ إِن كُنتُمْ صَادِقِينَ
তিনি আদমকে সমস্ত নাম শিক্ষা দিলেন; তারপর সেগুলো মালাইকা (আদেশ পালনকারী শক্তি) এর সামনে তুলে ধরে বললেন— “যদি সত্য বলে থাকো, তবে এগুলোর নাম বলো।”
২ঃ৩২
قَالُوا سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا ۖ إِنَّكَ أَنتَ الْعَلِيمُ الْحَكِيمُ
মালাইকাগণ বলল—“হে মহিমান্বিত! আমাদের জ্ঞান সীমিত, আমরা শুধু তা জানি যা আপনি শিক্ষা দিয়েছেন। আপনি তো সর্বজ্ঞ, সর্বজ্ঞানের অধিকারী।”
২ঃ৩৩
قَالَ يَا آدَمُ أَنبِئْهُم بِأَسْمَائِهِمْ ۖ فَلَمَّا أَنبَأَهُم بِأَسْمَائِهِمْ قَالَ أَلَمْ أَقُل لَّكُمْ إِنِّي أَعْلَمُ غَيْبَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَأَعْلَمُ مَا تُبْدُونَ وَمَا كُنتُمْ تَكْتُمُونَ
আল্লাহ বললেন—“হে আদম! এগুলোর নাম মালাইকাদের জানাও।” যখন আদম তা জানাল, আল্লাহ বললেন— “আমি কি তোমাদের বলিনি, আমি আসমান ও পৃথিবীর অদৃশ্য বিষয় জানি, আমি জানি তোমরা যা প্রকাশ করছো এবং যা গোপন রাখছো।”
২ঃ৩৪
وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَىٰ وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ
যখন আমরা মালাইকাদের বললাম— “আদমকে (প্রতিনিধি, জ্ঞানী ও মর্যাদাবান হিসেবে) মেনে নাও।” তারা সবাই মেনে নিল, কিন্তু বিদ্রোহী (ইবলিস) অমান্য করল এবং অহংকার দেখাল। সে অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত।
২ঃ৩৫
وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ
আমরা বললাম— “হে আদম, তুমি ও তোমার স্ত্রী শান্তিময় স্থানে বসবাস করো ও স্বাচ্ছন্দ্যে খাও-দাও যেখানে ইচ্ছা যাও। কিন্তু এই বৃক্ষের কাছে যেও না, না হলে তোমরা অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।”
২ঃ৩৬
فَأَزَلَّهُمَا الشَّيْطَانُ عَنْهَا فَأَخْرَجَهُمَا مِمَّا كَانَا فِيهِ ۖ وَقُلْنَا اهْبِطُوا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ ۖ وَلَكُمْ فِي الْأَرْضِ مُسْتَقَرٌّ وَمَتَاعٌ إِلَىٰ حِينٍ
শয়তান তাদেরকে প্রলোভিত করল, ফলে তারা যে অবস্থানে ছিল তা থেকে বের হয়ে গেল। আমরা বললাম—“নিচে নেমে যাও, একে অপরের শত্রু হবে এবং তোমাদের জন্য পৃথিবীতে থাকার ও সাময়িক ভোগ-উপভোগের ব্যবস্থা আছে।”
২ঃ৩৭
فَتَلَقَّىٰ آدَمُ مِن رَّبِّهِ كَلِمَاتٍ فَتَابَ عَلَيْهِ ۚ إِنَّهُ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ
এরপর আদম তার পালনকর্তার নিকট থেকে নির্দিষ্ট কিছু কথা শিখল, (তা দারা অনুশোচনা প্রকাশ করল।) আল্লাহ তাকে ক্ষমা করলেন, কারণ তিনি সর্বদা অনুশোচনা গ্রহণকারী এবং পরম দয়ালু।
২ঃ৩৮
قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا ۖ فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
আমরা বললাম—“সবাই জান্নাত ত্যাগ করো এবং পৃথিবীতে নেমে যাও। আমার সঠিক দিশা যাদের কাছে পৌঁছাবে, যারা তা মানবে তারা নিরাপদ থাকবে এবং দুঃখ ভোগ করবে না।”
২ঃ৩৯
وَالَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآيَاتِنَا أُولَٰئِكَ أَصْحَابُ النَّارِ ۖ هُمْ فِيهَا خَالِدُونَ
আর যারা অস্বীকার করে এবং আমাদের আয়াতগুলোকে মিথ্যা বলে, তারা আগুনের সঙ্গী হবে — তারা সেখানে চিরদিন থাকবে।
২:৪০
يَـٰبَنِىٓ إِسْرَٰٓءِيلَ ٱذْكُرُوا۟ نِعْمَتِىَ ٱلَّتِىٓ أَنْعَمْتُ عَلَيْكُمْ وَأَوْفُوا۟ بِعَهْدِىٓ أُوفِ بِعَهْدِكُمْ وَإِيَّـٰىَ فَٱرْهَبُونِ
হে বনী ইসরাইল! আমার সেই নিয়ামত স্মরণ করো, যা আমি তোমাদেরকে দান করেছি। আর তোমরা আমার সঙ্গে করা অঙ্গীকার পূর্ণ করো, আমিও তোমাদের অঙ্গীকার পূর্ণ করব। আর কেবল আমাকেই ভয় করো।
২:৪১
وَءَامِنُوا۟ بِمَآ أَنزَلْتُ مُصَدِّقًۭا لِّمَا مَعَكُمْ وَلَا تَكُونُوٓا۟ أَوَّلَ كَافِرٍۭ بِهِۦ ۖ وَلَا تَشْتَرُوا۟ بِـَٔايَـٰتِى ثَمَنًۭا قَلِيلًۭا وَإِيَّـٰىَ فَٱتَّقُونِ
আর আমি যা নাজিল করেছি তাতে ঈমান আনো, যা তোমাদের কাছে যা আছে তার সত্যায়নকারী। আর তোমরাই প্রথম অস্বীকারকারী হয়ো না। আমার আয়াতসমূহকে তুচ্ছ মূল্যে বিক্রি করো না। আর কেবল আমাকেই ভয় করো।
২:৪২
وَلَا تَلْبِسُوا۟ ٱلْحَقَّ بِٱلْبَـٰطِلِ وَتَكْتُمُوا۟ ٱلْحَقَّ وَأَنتُمْ تَعْلَمُونَ
আর তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশিয়ে ফেলো না এবং জেনে-শুনে সত্য গোপন করো না।
২:৪৩
وَأَقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ وَءَاتُوا۟ ٱلزَّكَوٰةَ وَٱرْكَعُوا۟ مَعَ ٱلرَّٰكِعِينَ
আর সালাত কায়েম করো, যাকাত দাও এবং যারা রুকু করে তাদের সঙ্গে রুকু করো।
২:৪৪
أَتَأْمُرُونَ ٱلنَّاسَ بِٱلْبِرِّ وَتَنسَوْنَ أَنفُسَكُمْ وَأَنتُمْ تَتْلُونَ ٱلْكِتَـٰبَ ۚ أَفَلَا تَعْقِلُونَ
তোমরা কি মানুষকে সৎকাজের আদেশ দাও অথচ নিজেদের ভুলে যাও, যদিও তোমরা কিতাব পাঠ করো? তবুও কি তোমরা বুঝো না?
২:৪৫
وَٱسْتَعِينُوا۟ بِٱلصَّبْرِ وَٱلصَّلَوٰةِ ۚ وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى ٱلْخَـٰشِعِينَ
আর ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই তা কঠিন, তবে বিনয়ীদের জন্য নয়।
২:৪৬
ٱلَّذِينَ يَظُنُّونَ أَنَّهُم مُّلَـٰقُوا۟ رَبِّهِمْ وَأَنَّهُمْ إِلَيْهِ رَٰجِعُونَ
যারা ধারণা করে যে তারা তাদের রবের সঙ্গে সাক্ষাৎ করবে এবং তাঁরই কাছে প্রত্যাবর্তন করবে।
২:৪৭
يَـٰبَنِىٓ إِسْرَٰٓءِيلَ ٱذْكُرُوا۟ نِعْمَتِىَ ٱلَّتِىٓ أَنْعَمْتُ عَلَيْكُمْ وَأَنِّى فَضَّلْتُكُمْ عَلَى ٱلْعَـٰلَمِينَ
হে বনী ইসরাইল! আমার সেই নিয়ামত স্মরণ করো, যা আমি তোমাদের দিয়েছি এবং আমি তোমাদেরকে বিশ্ববাসীদের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম।
২:৪৮
وَٱتَّقُوا۟ يَوْمًۭا لَّا تَجْزِى نَفْسٌ عَن نَّفْسٍۢ شَيْـًۭٔا وَلَا يُقْبَلُ مِنْهَا شَفَـٰعَةٌۭ وَلَا يُؤْخَذُ مِنْهَا عَدْلٌۭ وَلَا هُمْ يُنصَرُونَ
আর সে দিনের ভয় করো, যেদিন কেউ কারও কোনো কাজে আসবে না, কারও পক্ষ থেকে সুপারিশ গ্রহণ করা হবে না, কোনো বিনিময় নেওয়া হবে না এবং তাদের সাহায্যও করা হবে না।
২:৪৯
وَإِذْ نَجَّيْنَـٰكُم مِّنْ ءَالِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوٓءَ ٱلْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَآءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَآءَكُمْ ۚ وَفِى ذَٰلِكُم بَلَآءٌۭ مِّن رَّبِّكُمْ عَظِيمٌۭ
আর স্মরণ করো, যখন আমরা তোমাদেরকে ফিরআউনের লোকদের হাত থেকে উদ্ধার করেছিলাম, যারা তোমাদেরকে কঠিন শাস্তি দিত, তোমাদের পুত্রদের হত্যা করত এবং তোমাদের নারীদের জীবিত রাখত। এতে তোমাদের রবের পক্ষ থেকে ছিল মহা পরীক্ষা।
২:৫০
وَإِذْ فَرَقْنَا بِكُمُ ٱلْبَحْرَ فَأَنجَيْنَـٰكُمْ وَأَغْرَقْنَآ ءَالَ فِرْعَوْنَ وَأَنتُمْ تَنظُرُونَ
আর স্মরণ করো, যখন আমরা তোমাদের জন্য সমুদ্র বিভক্ত করেছিলাম, তোমাদেরকে উদ্ধার করেছিলাম এবং তোমাদের চোখের সামনেই ফিরআউনের লোকদের ডুবিয়ে দিয়েছিলাম।
২:৫১
وَإِذْ وَٰعَدْنَا مُوسَىٰٓ أَرْبَعِينَ لَيْلَةًۭ ثُمَّ ٱتَّخَذْتُمُ ٱلْعِجْلَ مِنۢ بَعْدِهِۦ وَأَنتُمْ ظَـٰلِمُونَ
আর স্মরণ করো, যখন আমরা মূসার সঙ্গে চল্লিশ রাতের অঙ্গীকার করেছিলাম, এরপর তোমরা তার অনুপস্থিতিতে বাছুরকে উপাস্য বানিয়েছিলে, আর তোমরা ছিলে জালিম।
২:৫২
ثُمَّ عَفَوْنَا عَنكُم مِّنۢ بَعْدِ ذَٰلِكَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ
তারপরও আমি এর পর তোমাদেরকে ক্ষমা করলাম, যেন তোমরা কৃতজ্ঞ হও।
২:৫৩
وَإِذْ ءَاتَيْنَا مُوسَى ٱلْكِتَـٰبَ وَٱلْفُرْقَانَ لَعَلَّكُمْ تَهْتَدُونَ
আর স্মরণ করো, যখন আমরা মূসাকে কিতাব ও সত্য-মিথ্যার পার্থক্যকারী দান করেছিলাম, যাতে তোমরা হিদায়াত পাও।
২:৫৪
وَإِذْ قَالَ مُوسَىٰ لِقَوْمِهِۦ يَـٰقَوْمِ إِنَّكُمْ ظَلَمْتُمْ أَنفُسَكُم بِٱتِّخَاذِكُمُ ٱلْعِجْلَ فَتُوبُوٓا۟ إِلَىٰ بَارِئِكُمْ فَٱقْتُلُوٓا۟ أَنفُسَكُمْ ۚ ذَٰلِكُمْ خَيْرٌۭ لَّكُمْ عِندَ بَارِئِكُمْ فَتَابَ عَلَيْكُمْ ۚ إِنَّهُۥ هُوَ ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ
আর স্মরণ করো, যখন মূসা তার সম্প্রদায়কে বলল, ‘হে আমার সম্প্রদায়! বাছুরকে উপাস্য বানিয়ে তোমরা নিজেদের ওপর জুলুম করেছ। সুতরাং তোমরা তোমাদের স্রষ্টার দিকে ফিরে আসো এবং নিজেদেরকে হত্যা করো। এটাই তোমাদের জন্য তোমাদের স্রষ্টার কাছে উত্তম।’ অতঃপর তিনি তোমাদের তওবা কবুল করলেন। নিশ্চয়ই তিনি অতিশয় তওবা গ্রহণকারী, পরম দয়ালু।
২:৫৫
وَإِذْ قُلْتُمْ يَـٰمُوسَىٰ لَن نُّؤْمِنَ لَكَ حَتَّىٰ نَرَى ٱللَّهَ جَهْرَةًۭ فَأَخَذَتْكُمُ ٱلصَّـٰعِقَةُ وَأَنتُمْ تَنظُرُونَ
আর স্মরণ করো, যখন তোমরা বলেছিলে, ‘হে মূসা! আমরা কখনোই তোমাকে বিশ্বাস করব না, যতক্ষণ না আমরা প্রকাশ্যে আল্লাহকে দেখি।’ ফলে তোমরা তাকিয়ে থাকা অবস্থায় বজ্রাঘাত তোমাদেরকে পাকড়াও করল।
২:৫৬
ثُمَّ بَعَثْنَـٰكُم مِّنۢ بَعْدِ مَوْتِكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ
তারপর আমি তোমাদেরকে মৃত্যুর পর পুনরুজ্জীবিত করলাম, যেন তোমরা কৃতজ্ঞ হও।
২:৫৭
وَظَلَّلْنَا عَلَيْكُمُ ٱلْغَمَامَ وَأَنزَلْنَا عَلَيْكُمُ ٱلْمَنَّ وَٱلسَّلْوَىٰ ۖ كُلُوا۟ مِن طَيِّبَـٰتِ مَا رَزَقْنَـٰكُمْ ۖ وَمَا ظَلَمُونَا وَلَـٰكِن كَانُوٓا۟ أَنفُسَهُمْ يَظْلِمُونَ
আর আমি তোমাদের উপর মেঘের ছায়া দিয়েছিলাম এবং তোমাদের জন্য মান্না ও সালওয়া অবতীর্ণ করেছিলাম। বলেছিলাম, ‘আমি যে পবিত্র রিজিক দিয়েছি তা থেকে খাও।’ তারা আমার ওপর জুলুম করেনি; বরং তারা নিজেদের ওপরই জুলুম করত।
২:৫৮
وَإِذْ قُلْنَا ٱدْخُلُوا۟ هَـٰذِهِ ٱلْقَرْيَةَ فَكُلُوا۟ مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَدًۭا وَٱدْخُلُوا۟ ٱلْبَابَ سُجَّدًۭا وَقُولُوا۟ حِطَّةٌۭ نَّغْفِرْ لَكُمْ خَطَـٰيَـٰكُمْ ۚ وَسَنَزِيدُ ٱلْمُحْسِنِينَ
আর স্মরণ করো, যখন আমরা বলেছিলাম, ‘এই জনপদে প্রবেশ করো এবং যেখানে ইচ্ছা সচ্ছন্দে খাও। দরজা দিয়ে সিজদা করতে করতে প্রবেশ করো এবং বলো, “হিত্তাহ” (ক্ষমা চাই)। আমি তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেব এবং সৎকর্মশীলদের জন্য আরও বাড়িয়ে দেব।’
২:৫৯
فَبَدَّلَ ٱلَّذِينَ ظَلَمُوا۟ قَوْلًا غَيْرَ ٱلَّذِى قِيلَ لَهُمْ فَأَنزَلْنَا عَلَى ٱلَّذِينَ ظَلَمُوا۟ رِجْزًۭا مِّنَ ٱلسَّمَآءِ بِمَا كَانُوا۟ يَفْسُقُونَ
অতঃপর জালিমরা তাদেরকে যা বলা হয়েছিল তার পরিবর্তে ভিন্ন কথা বলল। ফলে আমি আকাশ থেকে জালিমদের ওপর শাস্তি নাজিল করলাম, কারণ তারা অবাধ্যতা করত।
২:৬০
وَإِذِ ٱسْتَسْقَىٰ مُوسَىٰ لِقَوْمِهِۦ فَقُلْنَا ٱضْرِب بِّعَصَاكَ ٱلْحَجَرَ ۖ فَٱنفَجَرَتْ مِنْهُ ٱثْنَتَا عَشْرَةَ عَيْنًۭا ۖ قَدْ عَلِمَ كُلُّ أُنَاسٍۢ مَّشْرَبَهُمْ ۖ كُلُوا۟ وَٱشْرَبُوا۟ مِن رِّزْقِ ٱللَّهِ وَلَا تَعْثَوْا۟ فِى ٱلْأَرْضِ مُفْسِدِينَ
আর স্মরণ করো, যখন মূসা তার সম্প্রদায়ের জন্য পানি প্রার্থনা করল। আমি বললাম, ‘তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো।’ ফলে তা থেকে বারোটি ঝরনা প্রবাহিত হলো। প্রত্যেক গোত্র তার পানির স্থান জেনে নিল। বলেছিলাম, ‘আল্লাহর রিজিক থেকে খাও ও পান করো, আর পৃথিবীতে বিপর্যয় ঘটিয়ে বেড়িও না।’
২:৬১
وَإِذْ قُلْتُمْ يَـٰمُوسَىٰ لَن نَّصْبِرَ عَلَىٰ طَعَامٍۢ وَٰحِدٍۢ فَٱدْعُ لَنَا رَبَّكَ يُخْرِجْ لَنَا مِمَّا تُنۢبِتُ ٱلْأَرْضُ مِنۢ بَقْلِهَا وَقِثَّآئِهَا وَفُومِهَا وَعَدَسِهَا وَبَصَلِهَا ۖ قَالَ أَتَسْتَبْدِلُونَ ٱلَّذِى هُوَ أَدْنَىٰ بِٱلَّذِى هُوَ خَيْرٌ ۚ ٱهْبِطُوا۟ مِصْرًۭا فَإِنَّ لَكُم مَّا سَأَلْتُمْ ۗ وَضُرِبَتْ عَلَيْهِمُ ٱلذِّلَّةُ وَٱلْمَسْكَنَةُ وَبَآءُوا۟ بِغَضَبٍۢ مِّنَ ٱللَّهِ ۗ ذَٰلِكَ بِأَنَّهُمْ كَانُوا۟ يَكْفُرُونَ بِـَٔايَـٰتِ ٱللَّهِ وَيَقْتُلُونَ ٱلنَّبِيِّـۧنَ بِغَيْرِ ٱلْحَقِّ ۗ ذَٰلِكَ بِمَا عَصَوا۟ وَّكَانُوا۟ يَعْتَدُونَ
আর স্মরণ করো, যখন তোমরা বলেছিলে, ‘হে মূসা! আমরা এক ধরনের খাবারের ওপর ধৈর্য ধরতে পারছি না। তোমার রবের কাছে আমাদের জন্য দোয়া করো, যেন তিনি আমাদের জন্য ভূমি থেকে উৎপন্ন শাকসবজি, শসা, গম, মসুর ও পেঁয়াজ বের করেন।’ তিনি বললেন, ‘তোমরা কি উত্তম জিনিসের পরিবর্তে নিকৃষ্ট জিনিস চাও? কোনো নগরে নেমে যাও, তোমরা যা চেয়েছ তা সেখানে পাবে।’ আর তাদের ওপর লাঞ্ছনা ও দারিদ্র্য চাপিয়ে দেওয়া হলো এবং তারা আল্লাহর গজব নিয়ে ফিরল। এটা এজন্য যে তারা আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করত এবং নবীদের অন্যায়ভাবে হত্যা করত। এটা এজন্য যে তারা অবাধ্যতা করত ও সীমালঙ্ঘন করত।
২:৬২
إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَٱلَّذِينَ هَادُوا۟ وَٱلنَّصَـٰرَىٰ وَٱلصَّـٰبِـِٔينَ مَنْ ءَامَنَ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْـَٔاخِرِ وَعَمِلَ صَـٰلِحًۭا فَلَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
নিশ্চয়ই যারা ঈমান এনেছে, যারা ইহুদি, খ্রিস্টান ও সাবিয়ি—যে কেউ আল্লাহ ও শেষ দিনের ওপর ঈমান আনে এবং সৎকর্ম করে—তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে তাদের প্রতিদান। তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না।
২:৬৩
وَإِذْ أَخَذْنَا مِيثَـٰقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ ٱلطُّورَ خُذُوا۟ مَآ ءَاتَيْنَـٰكُم بِقُوَّةٍۢ وَٱذْكُرُوا۟ مَا فِيهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ
আর স্মরণ করো, যখন আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তোমাদের ওপর তূর পাহাড় উঠিয়ে দিয়েছিলাম। বলেছিলাম, ‘আমি যা দিয়েছি তা দৃঢ়ভাবে গ্রহণ করো এবং এতে যা আছে তা স্মরণ রাখো, যেন তোমরা তাকওয়া অবলম্বন করো।’
২:৬৪
ثُمَّ تَوَلَّيْتُم مِّنۢ بَعْدِ ذَٰلِكَ ۚ فَلَوْلَا فَضْلُ ٱللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُۥ لَكُنتُم مِّنَ ٱلْخَـٰسِرِينَ
এরপর তোমরা তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে। যদি তোমাদের ওপর আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকত, তবে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে।
২:৬৫
وَلَقَدْ عَلِمْتُمُ ٱلَّذِينَ ٱعْتَدَوْا۟ مِنكُمْ فِى ٱلسَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا۟ قِرَدَةً خَـٰسِـِٔينَ
আর অবশ্যই তোমরা জানো, তোমাদের মধ্য থেকে যারা শনিবারের বিষয়ে সীমালঙ্ঘন করেছিল। ফলে আমি তাদের বলেছিলাম, ‘তোমরা লাঞ্ছিত বানরে পরিণত হও।’
২:৬৬
فَجَعَلْنَـٰهَا نَكَـٰلًۭا لِّمَا بَيْنَ يَدَيْهَا وَمَا خَلْفَهَا وَمَوْعِظَةًۭ لِّلْمُتَّقِينَ
অতঃপর আমি এটিকে তাদের জন্য, তাদের পূর্ববর্তী ও পরবর্তী লোকদের জন্য দৃষ্টান্ত ও মুত্তাকিদের জন্য উপদেশ বানালাম।
২ঃ৬৭
وَإِذْ قَالَ مُوسَىٰ لِقَوْمِهِۦٓ إِنَّ ٱللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا۟ بَقَرَةًۭ ۖ قَالُوٓا۟ أَتَتَّخِذُنَا هُزُوًۭا ۖ قَالَ أَعُوذُ بِٱللَّهِ أَنْ أَكُونَ مِنَ ٱلْجَـٰهِلِينَ
আর স্মরণ করো, যখন মূসা তার জাতিকে বলেছিল: ‘নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে একটি গাভী জবাই করার নির্দেশ দিচ্ছেন।’ তারা বলল, ‘তুমি কি আমাদের সঙ্গে উপহাস করছ?’ তিনি বললেন, ‘আমি আল্লাহর আশ্রয় চাই—আমি যেন অজ্ঞদের অন্তর্ভুক্ত না হই।’
২ঃ৬৮
قَالُوا۟ ٱدْعُ لَنَا رَبَّكَ يُبَيِّن لَّنَا مَا هِىَ ۚ قَالَ إِنَّهُۥ يَقُولُ إِنَّهَا بَقَرَةٌۭ لَّا فَارِضٌۭ وَلَا بِكْرٌ عَوَانٌۢ بَيْنَ ذَٰلِكَ ۖ فَٱفْعَلُوا۟ مَا تُؤْمَرُونَ
তারা বলল, ‘তোমার রবের কাছে আমাদের জন্য দোয়া করো—তিনি যেন আমাদেরকে স্পষ্ট করে বলেন, গাভীটি কেমন?’ তিনি বললেন, ‘আল্লাহ বলেন—এটি না খুব বৃদ্ধ, না একেবারে অল্পবয়সী; বরং এ দুয়ের মাঝামাঝি। অতএব তোমাদের যা আদেশ করা হয়েছে, তা করো।’
২ঃ৬৯
قَالُوا۟ ٱدْعُ لَنَا رَبَّكَ يُبَيِّن لَّنَا مَا لَوْنُهَا ۚ قَالَ إِنَّهُۥ يَقُولُ إِنَّهَا بَقَرَةٌۭ صَفْرَآءُ فَاقِعٌۭ لَّوْنُهَا تَسُرُّ ٱلنَّـٰظِرِينَ
তারা বলল, ‘তোমার রবের কাছে আমাদের জন্য দোয়া করো—তিনি যেন আমাদেরকে বলেন, এর রং কী?’ তিনি বললেন, ‘আল্লাহ বলেন—এটি উজ্জ্বল হলুদ রঙের গাভী, যা দর্শকদের আনন্দ দেয়।’
২ঃ৭০
قَالُوا۟ ٱدْعُ لَنَا رَبَّكَ يُبَيِّن لَّنَا مَا هِىَ إِنَّ ٱلْبَقَرَ تَشَـٰبَهَ عَلَيْنَا ۖ وَإِنَّآ إِن شَآءَ ٱللَّهُ لَمُهْتَدُونَ
তারা বলল, ‘তোমার রবের কাছে আমাদের জন্য দোয়া করো—তিনি যেন আমাদেরকে পরিষ্কারভাবে জানান, এটি কেমন; কারণ গাভীগুলো আমাদের কাছে একরকম মনে হচ্ছে। আর আল্লাহ চাইলে আমরা অবশ্যই সঠিক পথে পরিচালিত হবো।’
২ঃ৭১
قَالَ إِنَّهُۥ يَقُولُ إِنَّهَا بَقَرَةٌۭ لَّا ذَلُولٌۭ تُثِيرُ ٱلْأَرْضَ وَلَا تَسْقِى ٱلْحَرْثَ مُسَلَّمَةٌۭ لَّا شِيَةَ فِيهَا ۚ قَالُوا۟ ٱلْـَٔـٰنَ جِئْتَ بِٱلْحَقِّ ۚ فَذَبَحُوهَا وَمَا كَادُوا۟ يَفْعَلُونَ
তিনি বললেন, ‘আল্লাহ বলেন—এটি এমন গাভী, যা দিয়ে জমি চাষ করা হয়নি এবং ক্ষেত সেচও দেওয়া হয়নি; এটি নির্দোষ, এতে কোনো দাগ নেই।’ তারা বলল, ‘এখন তুমি সত্য নিয়ে এসেছ।’ অতঃপর তারা সেটি জবাই করল—যদিও তারা তা করতে যাচ্ছিল না বললেই চলে।
২ঃ৭২
وَإِذْ قَتَلْتُمْ نَفْسًۭا فَٱدَّٰرَْٰٔتُمْ فِيهَا ۖ وَٱللَّهُ مُخْرِجٌۭ مَّا كُنتُمْ تَكْتُمُونَ
আর স্মরণ করো, যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করেছিলে এবং সে বিষয়ে একে অপরের ওপর দোষ চাপাতে শুরু করেছিলে; অথচ আল্লাহ প্রকাশ করেই দিচ্ছিলেন, যা তোমরা গোপন করছিলে।
২ঃ৭৩
فَقُلْنَا ٱضْرِبُوهُ بِبَعْضِهَا ۚ كَذَٰلِكَ يُحْىِ ٱللَّهُ ٱلْمَوْتَىٰ وَيُرِيكُمْ ءَايَـٰتِهِۦ لَعَلَّكُمْ تَعْقِلُونَ
তখন আমি বললাম, ‘এর কোনো অংশ দিয়ে তাকে আঘাত করো।’ এভাবেই আল্লাহ মৃতদের জীবিত করেন এবং তোমাদেরকে তাঁর নিদর্শন দেখান—যাতে তোমরা বুদ্ধি কাজে লাগাও।
২ঃ৭৪
ثُمَّ قَسَتْ قُلُوبُكُم مِّنۢ بَعْدِ ذَٰلِكَ فَهِىَ كَٱلْحِجَارَةِ أَوْ أَشَدُّ قَسْوَةً ۚ وَإِنَّ مِنَ ٱلْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ ٱلْأَنْهَـٰرُ ۚ وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ ٱلْمَآءُ ۚ وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ ٱللَّهِ ۗ وَمَا ٱللَّهُ بِغَـٰفِلٍ عَمَّا تَعْمَلُونَ
এরপর এসবের পরেও তোমাদের হৃদয় কঠিন হয়ে গেল—পাথরের মতো, বরং তার চেয়েও কঠিন। অথচ পাথরের মধ্যেও এমন আছে, যেখান থেকে নদী প্রবাহিত হয়; এমনও আছে, যা ফেটে পানি বের হয়; আবার এমনও আছে, যা আল্লাহর ভয়ে পড়ে যায়। আর আল্লাহ তোমাদের কাজ সম্পর্কে গাফিল নন।
২ঃ৭৫
أَفَتَطْمَعُونَ أَن يُؤْمِنُوا۟ لَكُمْ وَقَدْ كَانَ فَرِيقٌۭ مِّنْهُمْ يَسْمَعُونَ كَلَـٰمَ ٱللَّهِ ثُمَّ يُحَرِّفُونَهُۥ مِنۢ بَعْدِ مَا عَقَلُوهُ وَهُمْ يَعْلَمُونَ
তবে কি তোমরা আশা করো যে তারা তোমাদের জন্য ঈমান আনবে, অথচ তাদের একদল আল্লাহর বাণী শুনত, বুঝত, তারপর জেনেশুনেই তা বিকৃত করত?
২ঃ৭৬
وَإِذَا لَقُوا۟ ٱلَّذِينَ ءَامَنُوا۟ قَالُوٓا۟ ءَامَنَّا ۖ وَإِذَا خَلَا بَعْضُهُمْ إِلَىٰ بَعْضٍۢ قَالُوٓا۟ أَتُحَدِّثُونَهُم بِمَا فَتَحَ ٱللَّهُ عَلَيْكُمْ لِيُحَآجُّوكُم بِهِۦ عِندَ رَبِّكُمْ ۚ أَفَلَا تَعْقِلُونَ
আর যখন তারা মুমিনদের সঙ্গে সাক্ষাৎ করে, বলে, ‘আমরা ঈমান এনেছি।’ কিন্তু যখন তারা একে অপরের সঙ্গে গোপনে মিলিত হয়, তখন বলে, ‘আল্লাহ তোমাদের যা জানিয়ে দিয়েছেন, তা কি তোমরা তাদের বলে দিচ্ছ, যাতে তারা তোমাদের রবের কাছে তা দিয়ে তোমাদের বিরুদ্ধে তর্ক করে? তোমরা কি বুঝো না?’
২ঃ৭৭
أَوَلَا يَعْلَمُونَ أَنَّ ٱللَّهَ يَعْلَمُ مَا يُسِرُّونَ وَمَا يُعْلِنُونَ
তারা কি জানে না যে, আল্লাহ জানেন—তারা যা গোপন করে এবং যা প্রকাশ করে?
২ঃ৭৮
وَمِنْهُمْ أُمِّيُّونَ لَا يَعْلَمُونَ ٱلْكِتَـٰبَ إِلَّآ أَمَانِىَّ وَإِنْ هُمْ إِلَّا يَظُنُّونَ
তাদের মধ্যে এমন লোকও আছে যারা নিরক্ষর—কিতাব সম্পর্কে তারা কিছুই জানে না, শুধু কিছু কল্পনা ও ধারণার অনুসরণ করে; আর তারা কেবল অনুমানই করে।
২ঃ৭৯
فَوَيْلٌۭ لِّلَّذِينَ يَكْتُبُونَ ٱلْكِتَـٰبَ بِأَيْدِيهِمْ ثُمَّ يَقُولُونَ هَـٰذَا مِنْ عِندِ ٱللَّهِ لِيَشْتَرُوا۟ بِهِۦ ثَمَنًۭا قَلِيلًۭا ۖ فَوَيْلٌۭ لَّهُم مِّمَّا كَتَبَتْ أَيْدِيهِمْ وَوَيْلٌۭ لَّهُم مِّمَّا يَكْسِبُونَ
অতএব ধ্বংস তাদের জন্য, যারা নিজের হাতে কিতাব লিখে তারপর বলে, ‘এটা আল্লাহর পক্ষ থেকে’—যাতে এর বিনিময়ে সামান্য মূল্য আদায় করতে পারে। ধ্বংস তাদের জন্য তাদের হাত যা লিখেছে এবং ধ্বংস তাদের জন্য যা তারা উপার্জন করে।
২ঃ৮০
وَقَالُوا۟ لَن تَمَسَّنَا ٱلنَّارُ إِلَّآ أَيَّامًۭا مَّعْدُودَةًۭ ۚ قُلْ أَتَّخَذْتُمْ عِندَ ٱللَّهِ عَهْدًۭا فَلَن يُخْلِفَ ٱللَّهُ عَهْدَهُۥٓ ۖ أَمْ تَقُولُونَ عَلَى ٱللَّهِ مَا لَا تَعْلَمُونَ
আর তারা বলে, ‘অল্প কয়েকটি দিন ছাড়া আমাদেরকে আগুন স্পর্শ করবে না।’ বলো, ‘তোমরা কি আল্লাহর কাছ থেকে কোনো অঙ্গীকার নিয়েছ—যে তিনি তাঁর অঙ্গীকার ভঙ্গ করবেন না? না কি তোমরা আল্লাহ সম্পর্কে এমন কথা বলছ, যা তোমরা জানো না?’
২ঃ৮১
بَلَىٰ مَن كَسَبَ سَيِّئَةًۭ وَأَحَـٰطَتْ بِهِۦ خَطِيٓـَٔتُهُۥ فَأُو۟لَـٰٓئِكَ أَصْحَـٰبُ ٱلنَّارِ ۖ هُمْ فِيهَا خَـٰلِدُونَ
বরং যে কেউ পাপ অর্জন করে এবং তার অপরাধ তাকে পরিবেষ্টন করে—তারাই আগুনের অধিবাসী; তারা সেখানে স্থায়ী হবে।
২ঃ৮২
وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ أُو۟لَـٰٓئِكَ أَصْحَـٰبُ ٱلْجَنَّةِ ۖ هُمْ فِيهَا خَـٰلِدُونَ
আর যারা ঈমান আনে ও সৎকর্ম করে—তারাই জান্নাতের অধিবাসী; তারা সেখানে স্থায়ী হবে।
২ঃ৮৩
وَإِذْ أَخَذْنَا مِيثَـٰقَ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا ٱللَّهَ وَبِٱلْوَٰلِدَيْنِ إِحْسَـٰنًۭا وَذِى ٱلْقُرْبَىٰ وَٱلْيَتَـٰمَىٰ وَٱلْمَسَـٰكِينِ وَقُولُوا۟ لِلنَّاسِ حُسْنًۭا وَأَقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ وَءَاتُوا۟ ٱلزَّكَوٰةَ ثُمَّ تَوَلَّيْتُمْ إِلَّا قَلِيلًۭا مِّنكُمْ وَأَنتُم مُّعْرِضُونَ
আর স্মরণ করো, যখন আমি বনী ইসরাইলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম—তোমরা আল্লাহ ছাড়া কারও ইবাদত করবে না, পিতা-মাতার সাথে সদাচরণ করবে, আত্মীয়স্বজন, এতিম ও দরিদ্রদের সঙ্গে ভালো ব্যবহার করবে; মানুষের সঙ্গে সুন্দর কথা বলবে, সালাত কায়েম করবে এবং যাকাত প্রদান করবে। তারপর তোমাদের অল্প কয়েকজন ছাড়া সবাই মুখ ফিরিয়ে নিয়েছিলে।
২ঃ৮৪
وَإِذْ أَخَذْنَا مِيثَـٰقَكُمْ لَا تَسْفِكُونَ دِمَآءَكُمْ وَلَا تُخْرِجُونَ أَنفُسَكُم مِّن دِيَـٰرِكُمْ ثُمَّ أَقْرَرْتُمْ وَأَنتُمْ تَشْهَدُونَ
আর স্মরণ করো, যখন আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম—তোমরা নিজেদের রক্ত ঝরাবে না এবং নিজেদেরকে ঘরবাড়ি থেকে বের করবে না। তারপর তোমরা তা স্বীকার করেছিলে এবং সাক্ষ্য দিয়েছিলে।
২ঃ৮৫
ثُمَّ أَنتُمْ هَـٰٓؤُلَآءِ تَقْتُلُونَ أَنفُسَكُمْ وَتُخْرِجُونَ فَرِيقًۭا مِّنكُم مِّن دِيَـٰرِهِمْ تَظَـٰهَرُونَ عَلَيْهِم بِٱلْإِثْمِ وَٱلْعُدْوَٰنِ ۚ وَإِن يَأْتُوكُمْ أُسَـٰرَىٰ تُفَـٰدُوهُمْ وَهُوَ مُحَرَّمٌ عَلَيْكُمْ إِخْرَاجُهُمْ ۚ أَفَتُؤْمِنُونَ بِبَعْضِ ٱلْكِتَـٰبِ وَتَكْفُرُونَ بِبَعْضٍۢ ۚ فَمَا جَزَآءُ مَن يَفْعَلُ ذَٰلِكَ مِنكُمْ إِلَّا خِزْىٌۭ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا ۖ وَيَوْمَ ٱلْقِيَـٰمَةِ يُرَدُّونَ إِلَىٰٓ أَشَدِّ ٱلْعَذَابِ ۗ وَمَا ٱللَّهُ بِغَـٰفِلٍ عَمَّا تَعْمَلُونَ
এরপর তোমরাই নিজেদেরকে হত্যা করছ এবং তোমাদের একদলকে তাদের ঘরবাড়ি থেকে বের করে দিচ্ছ—পাপ ও সীমালঙ্ঘনে তাদের বিরুদ্ধে একে অপরকে সাহায্য করছ। আর যদি তারা বন্দি হয়ে তোমাদের কাছে আসে, তখন মুক্তিপণ দাও—অথচ তাদের বের করে দেওয়া তোমাদের জন্য নিষিদ্ধ ছিল। তবে কি তোমরা কিতাবের এক অংশে বিশ্বাস করো আর অন্য অংশ অস্বীকার করো? তোমাদের মধ্যে যারা এটা করে, তাদের শাস্তি দুনিয়ার জীবনে লাঞ্ছনা এবং কিয়ামতের দিনে কঠিন শাস্তির দিকে প্রত্যাবর্তন। আর আল্লাহ তোমাদের কাজ সম্পর্কে গাফিল নন।
২ঃ৮৬
أُو۟لَـٰٓئِكَ ٱلَّذِينَ ٱشْتَرَوُا۟ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا بِٱلْـَٔاخِرَةِ ۖ فَلَا يُخَفَّفُ عَنْهُمُ ٱلْعَذَابُ وَلَا هُمْ يُنصَرُونَ
তারাই তারা, যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবন কিনে নিয়েছে। সুতরাং তাদের শাস্তি হালকা করা হবে না এবং তারা কোনো সাহায্যও পাবে না।
২ঃ৮৭
وَلَقَدْ ءَاتَيْنَا مُوسَى ٱلْكِتَـٰبَ وَقَفَّيْنَا مِنۢ بَعْدِهِۦ بِٱلرُّسُلِ ۖ وَءَاتَيْنَا عِيسَى ٱبْنَ مَرْيَمَ ٱلْبَيِّنَـٰتِ وَأَيَّدْنَـٰهُ بِرُوحِ ٱلْقُدُسِ ۗ أَفَكُلَّمَا جَآءَكُمْ رَسُولٌۭ بِمَا لَا تَهْوَىٰٓ أَنفُسُكُمُ ٱسْتَكْبَرْتُمْ ۖ فَفَرِيقًۭا كَذَّبْتُمْ وَفَرِيقًۭا تَقْتُلُونَ
আমি মূসাকে কিতাব দিয়েছিলাম এবং তাঁর পর পরই রাসুলদের পাঠিয়েছিলাম; আর মারইয়াম-পুত্র ঈসাকে স্পষ্ট নিদর্শন দিয়েছিলাম এবং পবিত্র আত্মা দ্বারা তাঁকে শক্তিশালী করেছিলাম। তবে কি যখনই কোনো রাসুল তোমাদের কাছে এমন কিছু নিয়ে এসেছে যা তোমাদের মন চায়নি, তখনই তোমরা অহংকার করেছ? ফলে একদলকে তোমরা মিথ্যাবাদী বলেছ এবং একদলকে হত্যা করেছ।
২ঃ৮৮
وَقَالُوا۟ قُلُوبُنَا غُلْفٌۢ ۚ بَل لَّعَنَهُمُ ٱللَّهُ بِكُفْرِهِمْ فَقَلِيلًۭا مَّا يُؤْمِنُونَ
আর তারা বলে, ‘আমাদের হৃদয় আবৃত।’ বরং তাদের কুফরের কারণে আল্লাহ তাদেরকে অভিশপ্ত করেছেন; তাই তারা খুব অল্পই ঈমান আনে।
২ঃ৮৯
وَإِذْ جَآءَهُم كِتَـٰبٌۭ مِّنْ عِندِ ٱللَّهِ مُصَدِّقٌۭ لِّمَا مَعَهُمْ وَكَانُوا۟ مِن قَبْلُ يَسْتَفْتِحُونَ عَلَى ٱلَّذِينَ كَفَرُوا۟ ۖ فَلَمَّا جَآءَهُم مَّا عَرَفُوا۟ كَفَرُوا۟ بِهِۦ ۗ فَلَعْنَةُ ٱللَّهِ عَلَى ٱلْكٰفِرِينَ
আর স্মরণ করো, যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটি কিতাব এসেছে, যা তাদের কাছে থাকা কিতাবের সত্যতা প্রমাণ করে। তারা আগেও অবিশ্বাসীদের বিরুদ্ধে ব্যবহার করত। কিন্তু যখন তাদের কাছে এমন কিছু আসে, যা তারা চেনে না, তখন তারা কুফর করল। অতএব আল্লাহর অভিশাপ আছে কাফেরদের ওপর।
২ঃ৯০
وَكَسَوْنَا عَلَىٰ قُلُوبِهِمْ فَهُمْ لَا يَفْقَهُونَهُۥ وَفِيٓ أَذَانِهِمْ وَقْرٌۭ ۖ وَإِن يَرَوْا۟ كُلَّ ءَايَةٍۢ لَّا يُؤْمِنُوا۟ بِهَا ۚ حَتَّىٰ إِذَا جَآءُوكَ يُجَادِلُوكَ يَقُولُ ٱلَّذِينَ كَفَرُوا۟ هَـٰذَآ إِلَّآ أَسَـٰطِيرُ ٱلْأَوَّلِينَ
আমাদের তাদের হৃদয় ঢেকে দিয়েছিল, তাই তারা তা বোঝে না; তাদের কানে রয়েছে ভার। আর তারা প্রতিটি নিদর্শন দেখলেও ঈমান আনে না। যতক্ষণ না তারা তোমার কাছে আসে এবং তোমার সঙ্গে বিতর্ক করে, তখন কাফেররা বলে, ‘এগুলো আগের প্রাচীন কাহিনীর গল্প ছাড়া কিছু নয়।’
২ঃ৯১
وَلَمَّا جَآءَهُم رَّسُولٌۭ مِّنْ عِندِ ٱللَّهِ يَصْدِقُ مَا مَعَهُمْ نَبَذَ فَرِيقٌۭ مِّنْهُمْ وَقُلْتُمْ أَوْلُوا۟ ٱلْأَيْمَـٰنِ وَٱلْمَلَـٰٓئِكَةِ أَسْتَبْطِئُوا۟ مَا أَنتُمْ بِهِۦ تُؤْمِنُونَ
যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটি রাসুল আসে, যে তাদের কাছে থাকা কিতাবের সত্যতা প্রমাণ করে, তখন তাদের একদল তা বাতিল করল। তারা ক'রে বলল, ‘আমরা কেবল শপথ ও ফেরেশতাদের উপর বিশ্বাস রাখি।’ তুমি কি বিশ্বাস করো যা তারা বিশ্বাস করে না?
২ঃ৯২
وَلَمَّا قَتَلْتُمْ نَفْسًۭا فَٱشْتَرَيْتُم مَا لَمْ تَفْعَلُوا۟ فَذُوقُوا۟ ٱلْعَذَابَ بِمَا كُنتُمْ تَفْسِدُونَ
যখন তোমরা এক প্রাণ হত্যা করেছিলে এবং যা করা উচিত ছিল তা কেনো করনি, তখন তোমরা দেখো শাস্তি, তোমরা যা করেছ তার কারণে যা বিনষ্ট হয়েছে তার প্রতিশোধ হিসেবে।
২ঃ৯৩
وَلَقَدْ أَخَذْنَا مِيثَـٰقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ ٱلطُّورَ خُذُوا۟ مَآ ءَاتَيْنَـٰكُمْ بِقُوَّةٍۢ وَٱذْكُرُوا۟ مَا فِيهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ
আর আমরা তোমাদের অঙ্গীকার নিয়েছিলাম এবং তোমাদের উপর তুরকে তুলে দিয়েছিলাম। বলেছি, ‘যা তোমাদের দেওয়া হয়েছে, তা দৃঢ়ভাবে গ্রহণ করো এবং এতে থাকা কথা মনে রাখো, যাতে তোমরা সতর্ক হও।’
২ঃ৯৪
ثُمَّ تَوَلَّيْتُمْ مِنۢ بَعْدِ ذَٰلِكَ فَلَوْلَا فَضْلُ ٱللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُۥ لَكُنْتُم مِّنَ ٱلْخَاسِرِينَ
এরপর তোমরা মুখ ফিরিয়ে নিয়েছ। যদি আল্লাহর কৃপা এবং রহমত না থাকত, তবে তোমরাই হত ক্ষতির মধ্যে পড়া।
২ঃ৯৫
وَلَقَدْ عَلِمْتُمُ ٱلَّذِينَ ٱسْتَخْرَجُوا۟ ٱلْفِتْنَةَ مِن قَبْلُ فَٱقْتُلُوهُمْ ۖ وَقَالُوا۟ رَبَّنَا لَوْلَآ أَخَّرْتَنَا إِلَىٰٓ أَمَدٍۢ قَرِيبٍۢ فَنَتَّبِعَ ٱلرُّسُلَ وَكُنَّا مِنَ ٱلْمُؤْمِنِينَ
তোমরা যারা পূর্বে কলহ সৃষ্টি করেছিল, তাদের নিশ্চয়ই জানো। তখন তাদের হত্যা কর। তারা বলে, ‘হে আমাদের রব! কেন আমাদের সাময়িক সময় না দাও যাতে আমরা রাসুলদের অনুসরণ করতে পারি এবং আমরা মুমিনদের মধ্যে থাকি।’
২ঃ৯৬
فَلَمَّآ أَخَّرَهُمْ إِلَىٰٓ أَمَدٍۢ مُّعَيَّنٍۢ إِذَا هُم بِمَآ أَوْعَدُوا۟ لَا يُخْلَفُونَ
যখন আমরা তাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত স্থগিত করলাম, তখন তারা সেই প্রতিশ্রুতির সাথে মিল রেখে—যা তাদেরকে দেওয়া হয়েছিল—এমন অবস্থায় চলে গেল।
২ঃ৯৭
وَلَقَدْ أَخَذَ ٱلشَّيْطَـٰنُ بِقَلْبِهِۦ فَٱزْغَوَىٰهُ فَلَا يَصْلُوٓا۟ إِلَى ٱلطُّورِ وَمَا كَانُوا۟ مُقْتَدِرِينَ عَلَيْهِ
আর নিশ্চিতভাবেই শয়তান তাকে হৃদয়ের মধ্যে ধরল এবং তাকে বিভ্রান্ত করল। অতএব তারা তুরে পৌঁছাতে পারল না, এবং ক্ষমতাবানও ছিল না।
২ঃ৯৮
وَقُلْنَا ٱدْخُلُوا۟ ٱلْبَابَ سُجَّدًۭا فَٱغْلِقُوا۟ عَلَيْكُم مِّنْهُ وَٱقْتُلُوا۟ مَا فِيهِم مِّنَ ٱلْمُعْتَدِينَ ۖ فَتُوبُوا۟ إِلَى ٱللَّهِ ۖ إِنَّ ٱللَّهَ غَفُورٌۭ رَّحِيمٌ
আমরা বললাম, ‘দরজার মধ্য দিয়ে প্রবেশ করো, সজদায়। তারপর তাদের ওপর তা বন্ধ করো এবং তাদের মধ্যে যারা হানাহানি করছে, তাদের হত্যা করো। অতঃপর আল্লাহর দিকে তাওবা করো। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।’
২ঃ৯৯
وَمَآ أَنزَلْنَا عَلَىٰٓ إِلَّا لِيُبَيِّنَ لَهُمُ ٱلَّذِى ٱخْتَلَفُوا۟ فِيهِ وَهُدًۭى وَرَحْمَةًۭ لِّقَوْمٍۢ يُؤْمِنُونَ
আমরা যা অবতীর্ণ করেছি, তা শুধুমাত্র তাদের জন্য যা বিষয়ে তারা দ্বন্দ্বে লিপ্ত, তা স্পষ্ট করতে; এবং তা বিশ্বাসীদের জন্য দিশা ও রহমত।
২ঃ১০০
فَلَوْلَا كَلِمَةٌۭ سَبَقَتْ مِن رَّبِّكَ لَقُضِىَ بَيْنَهُمْ ۗ وَإِنَّهُمْ لَفِى شَكٍّۢ مُّبِينٍۢ
তোমার রবের পূর্বে কোনো নিদ্ধারিত কথা না থাকলে, তাদের মধ্যে বিচারের কার্য সম্পন্ন হয়ে যেত। তারা স্পষ্ট সন্দেহের মধ্যে রয়েছে।
(২ নং সুরা বাকারা আয়াত ১০১ থেকে ২০০)