• শনিবার, ৩০ মে ২০২৬, ১২:০১ অপরাহ্ন

সদস্য যোগদান শপথ

Reporter Name: মাহাতাব আকন্দ / ১০৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬


Friends of Qur’an

সদস্য যোগদান শপথ

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আমি আল্লাহর নামে সাক্ষ্য দিচ্ছি যে—

আমি ঈমান আনি আল্লাহর উপর, এবং আল্লাহ যা নাযিল করেছেন তার উপর।
আমি ঈমান আনি ইবরাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব এবং তাদের বংশধরদের প্রতি যা নাযিল হয়েছে তার উপর।
আমি ঈমান আনি মূসা, ঈসা এবং সকল নবীদের উপর যা তাদেরকে দেওয়া হয়েছে।
আমি তাদের কারো মধ্যে পার্থক্য করি না এবং আমি আল্লাহরই অনুগত। (২ঃ১৩৬)

আমি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবো না।
আমি চুরি করবো না।
আমি ব্যভিচার করবো না।
আমি অন্যায়ভাবে কাউকে হত্যা করবো না।
আমি মিথ্যা অপবাদ সৃষ্টি করবো না।
আমি সৎ ও ন্যায়ের কাজে আনুগত্য করবো। (৬০ঃ১২)

আমি অঙ্গীকার করছি—

আমি কুরআনের উপর ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করবো।
আমি সত্য ও ন্যায়ের পথে চলবো।
আমি আত্মশুদ্ধি, এহসান এবং আল্লাহর পথে সংগ্রামের মাধ্যমে সমাজ সংস্কারের কাজে সর্বদা সক্রিয় থাকবো।

আমি আমার জীবনকে কুরআনের আলোকে পরিচালিত করার চেষ্টা করবো।

আল্লাহ আমাকে সাহায্য করুন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা

Follow our Facebook Page